৩১৷ (১) বিশ্ববিদ্যালয়ের একটি অর্থ কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) সিন্ডিকেট কর্তৃক বার্ষিক আবর্তনক্রমে মনোনীত একজন ডীন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক বার্ষিক আবর্তনক্রমে মনোনীত একজন অধ্যাপক; (চ) সরকার কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিবের পদমর্যাদা সম্পন্ন একজন সরকারী কর্মকর্তা; (ছ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত কলেজের একজন অধ্যক্ষ; (২) অর্থ ও হিসাব পরিচালক অর্থ কমিটির সচিবের দায়িত্ব পালন করিবেন; (৩) অর্থ কমিটির মনোনীত কোন সদস্য দুই…