২৭৷ (১) বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে নিম্নবর্ণিত ইউনিট থাকিবে, যথা:- (ক) স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল; (খ) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র; (গ) কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র৷ (২) স্কুল ও কেন্দ্র এর প্রধান ডীন নামে অভিহিত হইবেন৷ (৩) ডীন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের মধ্য হইতে একাডেমিক কৃতিত্ব ও শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে ভাইস-চ্যান্সেলরের সুপারিশক্রমে সিন্ডিকেট কর্তৃক নিযুক্ত হইবেন৷ তিনি পুনর্নিয়োগের জন্য বিবেচিত হইতে পারিবেন তবে একই সাথে অন্য কোন প্রশাসনিক পদ গ্রহণ বা দায়িত্ব পালন করিতে পারিবেন না৷