২৫৷ (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) সকল ডীন; (ঘ) বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক; (ঙ) মহা-পরিচালক,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; (চ) চেয়ারম্যান, আন্তঃমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কমিটি; (ছ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত কলেজের ভাষা, মানবিক বিদ্যা, সমাজ বিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, জীব বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা প্রশাসন, শিক্ষা, আইন এবং কম্পিউটার ও প্রযুুক্তি বিজ্ঞান বিষয় হইতে একজন করিয়া মোট দশ জন কলেজ অধ্যাপক; (জ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত স্নাতক-সম্মান অথবা স্নাতকোত্তর পর্যায়ে পাঠদানকারী কলেজের…