২৩৷ (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর; (খ) সকল প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত ডীন; (ঙ) নিম্নবর্ণিত দুই গ্রুপ হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে দুইজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যথা:- গ্রুপ ক- ভাষা, মানবিক বিদ্যা, সমাজ বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা প্রশাসন এবং শিক্ষা; গ্রুপ খ- প্রকৃতি বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, জীব বিজ্ঞান, কম্পিউটার ও প্রযুক্তি বিজ্ঞান এবং আইন; (চ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত কলেজের তিনজন অধ্যক্ষ, যাঁহাদের মধ্যে অন্ততঃ একজন স্নাতক-সম্মান অথবা স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদানকারী কলেজের…