২২৷ (১) বার্ষিক সভাসহ সিনেট বত্সরে অন্ততঃ দুইবার অধিবেশনে মিলিত হইবে এবং এই অধিবেশনের তারিখ ভাইস-চ্যান্সেলর নির্ধারণ করিবেন৷ (২) ভাইস-চ্যান্সেলর যখনই প্রয়োজন মনে করিবেন তখনই সিনেটের বিশেষ সভা আহবান করিতে পারিবেন৷ (৩) সিনেটের এক-তৃতীয়াংশ সদস্যের স্বাক্ষরযুক্ত তলবে বিশেষ সভা আহ্বান করিতে হইবে৷