২০৷ (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিনেট গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর; (খ) সকল প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) সকল ডীন; (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত পাঁচজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক; (চ) স্পীকার কর্তৃক মনোনীত প্রত্যেক প্রশাসনিক বিভাগ হইতে নির্বাচিত একজন করিয়া জাতীয় সংসদ সদস্য; (ছ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত পাঁচজন বিশিষ্ট শিক্ষাবিদ; (জ) সরকার কর্তৃক মনোনীত সংবিধিবদ্ধ গবেষণা প্রতিষ্ঠান হইতে পাঁচজন প্রতিনিধি; (ঝ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত প্রত্যেক প্রশাসনিক বিভাগ হইতে একজন করিয়া অধ্যক্ষ, যাঁহাদের মধ্যে মহিলা কলেজের একজন অধ্যক্ষা হইবেন; (ঞ) একাডেমিক কাউন্সিল কর্তৃক…