১৪৷ (১) চ্যান্সেলর তত্কর্তৃক নির্ধারিত শর্তে এবং মেয়াদের জন্য একজন ট্রেজারার নিযুক্ত করিবেন৷ (২) ট্রেজারার একজন অবৈতনিক কর্মকর্তা হইবেন, কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ের তহবিল হইতে চ্যান্সেলর কর্তৃক নির্ধারিত সম্মানী প্রাপ্য হইবেন৷ (৩) ছুটি, অসুস্থতা বা অন্য কোন কারণে ট্রেজারার এর পদ সাময়িকভাবে শূণ্য হইলে সিন্ডিকেট অবিলম্বে চ্যান্সেলরকে তত্সম্পর্কে অবহিত করিবে এবং চ্যান্সেলর ট্রেজারারের দায়িত্ব সম্পাদনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন৷ (৪) ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের তহবিলের সার্বিক তত্ত্বাবধান করিবেন এবং ইহার অর্থ সংক্রান্ত নীতি সম্পর্কে পরামর্শ দান করিবেন৷ (৫) ট্রেজারার, সিন্ডিকেটের নিয়ন্ত্রণ…