জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ ( ১৯৯২ সনের ৩৭ নং আইন ) [২১ অক্টোবর, ১৯৯২ জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে প্রণীত আইন৷ যেহেতু কলেজ শিক্ষার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠক্রম ও পাঠ্যসূচীর আধুনিকীকরণ ও উন্নতিসাধন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও যোগ্যতা বৃদ্ধি সহ কলেজের যাবতীয় বিষয় ও ব্যবস্থাপনার দায়িত্ব একটি বিশ্ববিদ্যালয়ের উপর ন্যস্ত্ম করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-