২১। (১)এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (Museum of Science & Technology) প্রতিষ্ঠা সংক্রান্ত প্রজ্ঞাপন বা অন্য কোন দলিল, উহা যে নামেই অভিহিত হোক না কেন, এতদদ্বারা রহিত করা হইল। (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত প্রজ্ঞাপন বা অন্য কোন দলিল এর অধীন কৃত সকল কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।