২০। এই আইনের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে- (ক) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, অতঃপর উক্ত প্রতিষ্ঠান বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) উক্ত প্রতিষ্ঠানের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার জাদুঘরে হস্তান্তরিত হইবে এবং জাদুঘর উহার অধিকারী হইবে; (গ) বিলুপ্ত হইবার পূর্বে উক্ত প্রতিষ্ঠানের যে ঋণ, দায় এবং দায়িত্ব ছিল তাহা জাদুঘর এর ঋণ, দায় এবং দায়িত্ব বলিয়া গণ্য হইবে; (ঘ) উক্ত প্রতিষ্ঠান কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা-মোকদ্দমা জাদুঘর কর্তৃক বা জাদুঘর এর…