২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) "জাদুঘর" অর্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর; (২) "তহবিল" অর্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তহবিল; (৩) "প্রবিধান" অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৪) "বিধি" অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৫) "বোর্ড" অর্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালনা বোর্ড; (৬) "মহাপরিচালক" অর্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক; (৭) "সদস্য" অর্থ পরিচালনা বোর্ডের সদস্য; এবং (৮) "সভাপতি" অর্থ পরিচালনা বোর্ডের সভাপতি।