অনুচ্ছেদঃ ৯। ১. অংশগ্রহণকারী রাষ্ট্র কোন শিশুকে তার ইচ্ছার বিরুদ্ধে তার বাবা মায়ের কাছ থেকে বিছিন্ন না করার নিশ্চিয়তা বিধান করবে৷ তবে উপযুক্ত কর্তৃপক্ষ ও আইনের ক্ষেত্রে বিধিবিধান অনুসারে এবং বিচার বিভাগীয় আলোচনা সাপেক্ষে শিশুর সর্বোচ্চ স্বার্থে শিশুকে যদি পৃথক করাই শিশুর সর্বোচ্চ স্বার্থ রক্ষা করে সেক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে৷ যে সব ক্ষেত্রে বাবা-মা সন্তানকে নির্যাতন অথবা অবহেলা করে অথবা পিতা ও মাতা আলাদা বাস করে সে ক্ষেত্রে সন্তান কোথায় বাস করবে তা নির্ধারন করা অবশ্য প্রয়োজন৷ ২. এই অনুচ্ছেদের ১ নং প্যারা অনুসারে কোন মামলা হলে তাতে জড়িত সকল পক্ষের উপস্থিত থাকার এবং তাদের মতামত দেবার…