অনুচ্ছেদঃ ৭। ১. জণ্মের সাথে সাথে শিশুর জণ্মের নিবন্ধীকরণ করতে হবে৷ জণ্মের সাথে একটি নাম, নাগরিকত্ব এবং যতদূর সম্ভব শিশুর পিতামাতার পরিচয় জানবার অধিকার এবং তাদের কাছে প্রতিপালিত হবার অধিকার থাকবে৷ ২. অংশগ্রহণকারী রাষ্ট্র তাদের নিজস্ব জাতীয় আইন অনুসারে শিশুর এই সকল অধিকারসমূহ বাস্তবায়ন করবে৷ এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় আন্তর্জাতিক দলিল সমূহ মেনে চলতে বাধ্য থাকবে৷ বিশেষ করে যে সকল ক্ষেত্রে এর অন্যথা হলে শিশু রাষ্ট্রহীন হয়ে পড়বে৷