অনুচ্ছেদঃ ৪। এই সনদের সকল অধিকারকে বাস্তবায়নের জন্য অংশগ্রহণকারী রাষ্ট্র সব ধরনের আইনগত ও প্রশাসনিক এবং অন্যান্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে৷ অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার সমূহের বাস্তবায়নের জন্য সম্ভাব্য সব সম্পদের সর্বাধিক ব্যবহার প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতার কাঠামোর আওতায় সহায়তার জন্য পদক্ষেপ গ্রহণ করবে৷