অনুচ্ছেদঃ ৩২। ১. অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ অর্থনৈতিক শোষন থেকে শিশুর অধিকারকে রক্ষা করবে৷ স্বাস্থ্য অথবা শারীরিক, মানসিক, আত্নিক, নৈতিক, সামাজিক বিকাশের জন্য ক্ষতিকর অথবা শিশুর শিক্ষার ব্যাঘাত ঘটায় অথবা বিপদ আশংকা করে এমন কাজ যেন না হয় তার ব্যবস্থা নেবে৷অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ এই অনুচ্ছেদ বাস্তবায়ন নিশ্চিত করতে আইনগত, প্রশাসনিক, সামাজিক ও শিক্ষা বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে৷ এই উদ্দেশ্যে অন্যান্য আন্তর্জাতিক দলিলের প্রাসংগিত বিষয় সমূহের প্রতি লক্ষ্য রেখে অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ পদক্ষেপ গ্রহণ করবে, বিশেষ করে । ক) চাকুরীতে নিয়োগের ব্যাপারে ন্যূনতম বয়স নির্ধারণ করবে এবং খ) চাকুরীস্থলে কাজের সময়…