অনুচ্ছেদঃ ৩১। ১. বয়সের সাথে সঙ্গতি রেখে শিশুর বিশ্রাম, অবসরযাপন, বয়স অনুযায়ী, বিনোদনমূলক কর্মসূচী এবঙ সাংস্কৃতিক, সুকুমার শিল্পে অংশগ্রহণের অবাধ অধিকার অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ স্বীকার করবে৷ ২. অংশগ্রহণকারী রাষ্ট্র শিল্প ও সাংস্কৃতিক জীবনে শিশুর পরিপূর্ণ অংশগ্রহণকে সম্মান করবে ও উন্নতি সাধন করবে এবং সাংস্কৃতিক, সুকুমার শিল্প ও বিনোদনের জন্য উপযুক্ত ও সমানভাবে অংশগ্রহণকে উত্সাহিত করবে৷