অনুচ্ছেদঃ ৩। ১. সরকারী এবং বেসরকারী সমাজকল্যাণ প্রতিষ্ঠান, আদালত, প্রশাসন বা আইন প্রণয়নকারী ব্যক্তিবর্গ যেই হোকনা কেন শিশু বিষয়ে যে কোন ধরনের কার্যক্রমে শিশুর স্বার্থই হবে প্রথম ও প্রধান বিবেচনায় বিষয়৷ ২. শিশুর বাবা মা, আইনগত অভিভাবক বা অন্য ব্যক্তি যারা আইনগত ভাবে শিশুর দায়িত্বে আছেন তারা প্রত্যেকে শিশুর কল্যাণের জন্য সব ধরনের দায়িত্ব পালন করেছেন কিনা সে বিষয়ে নিশ্চিত করার লক্ষ্যে অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে৷ ৩. অংশ গ্রহণকারী রাষ্ট্র শিশুর জন্য সেবা ও সুযোগ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের জন্য প্রযোজ্য মানদন্ড দক্ষতার সাথে তত্বাবধানের বিষয়টির নিশ্চয়তা প্রদান…