অনুচ্ছেদঃ ২৯। ১. অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ শিশু শিক্ষার যে বিষয় সমূহ লক্ষ্য রাখবে তা হচ্ছে । ক) শিশুর ব্যক্তিত্ব, মেধা এবং মানসিক ও শারীরিক দক্ষতার পূর্ণ বিকাশ৷ খ) মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং জাতিসংঘ ঘোষিত নীতিমালার প্রতি শ্রদ্ধাবোধের বিকাশ৷ গ) শিশুর পিতামাতার নিজস্ব সংস্কৃতি, ভাষা, মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ এবং যে দেশে বাস করে সে দেশের মূল্যবোধ, শিশুর নিজস্ব মাতৃভূমিসহ অপরাপর সভ্যতার প্রতি সম্মান বোধকে জাগিয়ে তোলা৷ ঘ) মৈত্রীয় চেতনায় একটি মুক্ত সমাজে দায়িত্বশীল জীবনের জন্য শিশুর প্রস্তুতি নিতে হবে৷ সে কারণে সমঝোতার সাথে শান্তি, সহিষ্ঞুতা, নারীপুরুষের সমান অধিকারসহ সকল জনগণ, বিশেষ…