অনুচ্ছেদঃ ২৭। ১. প্রতিটি শিশুর শারীরিক, মানসিক, আত্নিক, নৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য উন্নত জীবন মানের ব্যবস্থার প্রতি অংশগ্রহণকারী রাষ্ট্র স্বীকৃতি দেয়৷ ২. পিতামাতা কিংবা শিশুর দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের প্রথম দায়িত্ব হচ্ছে তাদের সামর্থ ও সংগতি অনুযায়ী শিশুর উন্নয়নের জন্য উপযোগী জীবন যাপনের মান নিশ্চিত করা৷ ৩. অংশগ্রহণকারী রাষ্ট্র জাতীয় পরিস্থিতি ও সামর্থ অনুযায়ী শিশুর অধিকারকে বাস্তবায়নের জন্য মা বাবা দায়িত্বে নিয়োজিত অন্যদের সাহায্য করবে৷ এবং এ উদ্দেশ্যে প্রয়োজনীয় উপকরণ যোগান দেবে এবং সহায়তা কর্মসূচী নেবে৷ বিশেষ করে পুষ্টি, পোশাক ও বাসস্থানের জন্য৷ ৪. অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ দেশের…