অনুচ্ছেদঃ ২৬। ১. অংশগ্রহণকারী রাষ্ট্র শিশুর সামাজিক বীমা সুবিধাসহ সামাজিক নিরাপত্তা থেকে সুবিধা পাবার অধিকারকে স্বীকৃতি দেবে এবং এই বিষয়টি কার্যকর করার জন্য নিজ দেশের আইন অনুসারে পূর্ণ বাস্তবায়নের ব্যবস্থা নেবে৷ ২. উল্লেখিত সুবিধাগুলি শিশুর জন্য কার্যকর করতে ভরন পোষনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তির অবস্থাকে বিবেচনা করে যেখানে প্রয়োজন সেখানে সম্পদের সরবরাহ করবে৷ শিশু কিংবা তার পক্ষ থেকে আবেদনের সাথে সংগতিপূর্ন অন্য কোন সুবিধাও বিবেচনা করবে৷