অনুচ্ছেদঃ ২৪। ১. শিশুর সর্বোচ্চ অর্জনযোগ্য মানের স্বাস্থ্য, রোগের চিকিত্সা, স্বাস্থ্য পুনরুদ্ধারের সুবিধা লাভের অধিকারকে অংশগ্রহণকারী রাষ্ট্র স্বীকার করে৷ এই ধরনের সেবায় অধিকার থেকে কোন শিশু যেন বঞ্চিত না হয় তা নিশ্চিত করার জন্য অংশগ্রহণকারী রাষ্ট্র সর্বাত্নক চেষ্টা করবে৷ ২. অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ এ অধিকার পূর্ণ বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করবে এবং বিশেষ ভাবে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে । (ক) নবজাতক ও শিশু মৃতু্য হ্রাস করবে৷ (খ) প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করবে এবং সকল শিশুর জন্য প্রয়োজনীয় চিকিত্সা সহায়তা ও স্বাস্থ্য পরিচর্যা প্রদানের ব্যবস্থা নিশ্চিত করবে৷ (গ)…