অনুচ্ছেদঃ ২৩। ১. মানসিক বা শারীরিকভাবে পঙ্গু শিশু এমন পরিবেশে বাস করবে, যে পরিবেশে সে সুষ্ঠু এবং পরিপূর্ণ জীবনকে উপভোগ করতে পারবে এবং তার মর্যাদা নিশ্চিত হবে৷ সমাজ শিশুর আত্ননির্ভরশীল সক্রিয় অংশগ্রহণের পথকে সুগম করবে৷ এই বিষয়ে অংশগ্রহণকারী রাষ্ট্র সমূহ স্বীকৃতি দেবে৷ ২. অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ পঙ্গু শিশুদের বিশেষ যত্নের অধিকারকে স্বীকার করবে৷ পঙ্গু বলে বিবেচিত শিশুর পরিচর্যা এবং দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে প্রাপ্ত সম্পদ অনুযায়ী পারিপাশ্বিক অবস্থা বিবেচনা করে যথোপযুক্ত সহায়তা প্রদানকে উত্সাহিত ও নিশ্চিত করবে৷ ৩. পঙ্গু শিশুদের বিশেষ প্রয়োজনের কথা স্বীকার করে এই অনুচ্ছেদের ২…