অনুচ্ছেদঃ ২২। ১. অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ এ বিষয় নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেবে যে, প্রচলিত আন্তর্জাতিক বা নিজ দেশের আইন ও কর্মপদ্ধতি অনুযায়ী কোন শিশু যদি শরণার্থীর অবস্থান চায় অথবা শরণার্থী বিবেচিত হয় তবে তার সাথে পিতামাতা বা অন্য কেউ থাকুক বা না থাকুক, ঐ শিশু এই সনদে এবং সংশ্লিষ্ট রাষ্ট্র অংশগ্রহণ করেছে এমন অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার বা কল্যাণকর দলিলে বর্ণিত অধিকারসমূহ ভোগের ব্যাপারে উপযুক্ত সুরক্ষা ও মানবিক সহায়তা পাবে৷ ২. এরূপ শরণার্থী শিশুর রক্ষা ও সহায়তায় এবং পরিবারের সাথে পূনর্মিলনের জন্য প্রয়োজনীয় তথ্য, পিতামাতাসহ পরিবারের অন্যসদস্যের খোঁজ পেতে জাতিসংঘ প্রয়োজনীয় সহায়তা করবে৷…