অনুচ্ছেদঃ ২০। ১. পারিবারিক পরিবেশ থেকে যে শিশু সাময়িক বা চিরতরে বঞ্চিত বা শিশুর স্বার্থ রক্ষায় যে পারিবারিক পরিবেশ উপযুক্ত নয় সে সকল শিশু রাষ্ট্র থেকে বিশেষ সুরক্ষা ও সহায়তার অধিকারী৷ ২. অংশগ্রহণকারী রাষ্ট্র তার নিজস্ব আইন অনুযায়ী এ সব শিশুর তত্ত্বাবধানের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে৷ ৩. এ ধরনের পরিচর্যার ক্ষেত্রে বিভিন্ন বিকল্পের মধ্যে শিশুকে সন্তান হিসাবে অর্পন, ইসলামী আইনে কাফালা, দত্তক প্রদান কিংবা প্রয়োজনবোধে কোন উপযুক্ত সংস্থার কাছে লালন পালন করতে দেয়া৷ এ সব ক্ষেত্রে সমাধানের কথা ভাবার সময় শিশুকে মানুষ করে গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা বাঞ্জনীয় এবং শিশুর জাতি, গোষ্ঠী, ধর্ম, সংস্কৃতি…