অনুচ্ছেদঃ ১৯। ১. অংশগ্রহণকারী রাষ্ট্র, পিতামাতা, আইনানুগ অভিভাবক বা শিশু পরিচর্যায় নিয়োজিত অন্য কোন ব্যক্তির তত্ত্বাবধানে থাকা অবস্থায় শিশুকে আঘাত বা অত্যাচার, অবহেলা বা অমনোযোগী আচরণ, দুর্ব্যবহার বা শোষন এবং যৌন অত্যাচারসহ সব রকমের শারীরিক ও মানসিক নির্যাতন থেকে রক্ষার জন্য যথাযথ আইনানুগ, প্রশাসনিক, সামাজিক এবং শিক্ষাগত ব্যবস্থা নেবে৷ ২. শিশুর সুরক্ষিত পরিচর্যা যথাযথ বাস্তবায়িত হবার জন্য শিশু পরিচর্যার নিয়োজিতদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়ার জন্য সামাজিক কর্মসূচী প্রবর্তনের ব্যবস্থা নেবে এবং এই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং শিশু নির্যাতনের উল্লেখিত ঘটনার…