অনুচ্ছেদঃ ১৮। ১. শিশুর লালনপালন ও বিকাশের জন্য পিতামাতার উভয়ের দায়িত্বকে সক্রিয় করে তুলতে অংশগ্রহণকারী রাষ্ট্র উদ্যোগী হবে৷ শিশুর লালনপালন, এবং তাকে গড়ে তোলার প্রথম দায়িত্ব হচ্ছে পিতামাতার এবং আইন সম্মত অভিভাবকের৷ তাদের মূল চিন্তাই হবে শিশুর সর্বোত্তম স্বার্থ৷ ২. সনদে উল্লেখিত অধিকার সমূহ নিশ্চিত এবং জোরদার করার জন্য পিতামাতা ও আইন সম্মত অভিভাবককে তাদের শিশুর লালন পালনে অংশগ্রহণকারী রাষ্ট্র সাহায্য করবে এবং শিশুর বিকাশের জন্য শিশু পরিচর্যা প্রতিষ্ঠানসহ সেবার সুযোগ সুবিধা নিশ্চিত করবে৷ ৩. কর্মজীবী পিতামাতার সংগতি অনুসারে শিশুর প্রাপ্য পরিচর্যার ব্যবস্থা ও সুযোগ প্রদানে অংশগ্রহণকারী রাষ্ট্র সব…