অনুচ্ছেদঃ ১৭। শিশুর শারীরিক এবং মানসিক উন্নয়নের জন্য অংশগ্রহণকারী রাষ্ট্র গণমাধ্যমের কর্মকান্ড গুরুত্বের সাথে স্বীকৃতি দিয়ে শিশুর জন্য বিভিন্ন ধরনের জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রাপ্ত তথ্য ও বিষয়বস্তু শিশুর সামনে তুলে ধরবে৷ বিশেষ করে সে সব তথ্য ও বিষয় যা শিশুর সামাজিক-আত্নিক কল্যাণ করবে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশ সাধন করবে৷ এই উদ্দেশ্যে অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহঃ ক) অনুচ্ছেদ ২৯ এর ভাবধারার সঙ্গে সামঞ্জস্য রেখে শিশুর সামাজিক এবং সাংস্কৃতিক মান উন্নয়নের জন্য তথ্য এবং বিষয়কে গণমাধ্যমে প্রচারে উত্সাহিত করবে৷ খ) ভিন্নমুখী সাংস্কৃতিক, জাতীয় ও আন্তর্জাতিক সূত্র থেকে পাওয়া তথ্য এবং…