অনুচ্ছেদঃ ১৩। ১. শিশুর স্বাধীনভাবে ভাব প্রকাশের অধিকার থাকবে৷ এই অধিকারের মধ্যে সীমান্ত নির্বিশেষে সব ধরনের তথ্য, ধ্যান-ধারনা সম্পর্কে জানার, গ্রহণ করার এবং অবহিত করার স্বাধীনতা থাকবে৷ তা মৌখিক, লিখিত, ছাপান অথবা অংকন চিত্রের বা শিশুর পছন্দ মত অন্য কোন মাধ্যমে হতে পারে৷ ২. এই অধিকার চর্চার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আরোপ করা যেতে পারে, তবে তা হবে আইন দ্বারা নির্ধারিত এবং নিম্নলিখিত কারণ সমূহের প্রয়োজনে । ক) অন্যের অধিকার ও সুনামের প্রতি সম্মান দেখাবার প্রয়োজনে৷ খ) জাতীয় নিরাপত্তার অথবা জন শৃংখলা, জনস্বাস্থ্য বা নৈতিকতা সুরক্ষার প্রয়োজনে৷