অনুচ্ছেদঃ ১২। ১. মতামত গঠনে পরিপক্ক শিশু নিজস্ব মতামত এবং ধারনা প্রকাশে অবাধ স্বাধীনতার অধিকারী৷ সেই সকল অধিকার রক্ষার জন্য শিশু বয়স এবং নিজেকে প্রকাশ করার ক্ষমতা অনুযায়ী এই সকল মতামতকে যাতে যথাযথ গুরুত্ব দেয়া হয় অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ তার নিশ্চয়তা বিধান করবে৷ ২. এই উদ্দেশ্যে শিশুকে সুনির্দিষ্ট সুযোগ দিতে হবে যেন শিশু নিজে অথবা কোন প্রতিনিধি কিংবা কোন যথাযথ সংস্থার মাধ্যমে তার নিজ স্বার্থে সংশ্লিষ্ট বিচার বিভাগীয় বা প্রশাসনিক মকদ্দমার ক্ষেত্রে জাতীয় আইনের বিধিবদ্ধ ধারার সঙ্গে সংগতি রেখে তারা কথা বলতে পারে৷