অনুচ্ছেদঃ ১০। ১. অনুচ্ছেদ ৯-এর ১ নং প্যারা অনুযায়ী পারিবারিক সংহতি বজায় রাখার জন্য কোন শিশুর পিতামাতা যদি অংশগ্রহণকারী রাষ্ট্র ত্যাগ কিংবা প্রবেশ করতে চায় তবে সে বিষয়ে রাষ্ট্রসমূহ যথা শীঘ্রই ইতিবাচক মানবিক পদক্ষেপ গ্রহণ করবে৷ এই ধরনের অনুরোধ আবেদনকারী কিংবা তার পরিবারের কোন সদস্যের প্রতি যেন স্থায়ীভাবে কোন বিরূপ ফল বয়ে না আনে সে বিষয়ে অংশগ্রহণকারী রাষ্ট্র নিশ্চয়তা বিধান করবে৷ ২. শিশু ও তার পিতামাতা যদি পৃথক রাষ্ট্রে বাস করে তবে বিশেষ ক্ষেত্র ছাড়া উভয়ে নিয়মিত ব্যক্তিগত সম্পর্ক এবং সরাসরি যোগাযোগ রাখতে পারবে৷ এ উদ্দেশ্যে ৯ অনুচ্ছেদ ১ নং প্যারার বর্ণনা অনুযায়ী শিশু বা তার পিতামাতার নিজের দেশসহ…