২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে- (১) "জাতির পিতা" অর্থ The Proclamation of Independence বা স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত বাংলাদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বাঙ্গালী জাতির স্বাধীনতার রূপকার, বাংলাদেশের স্থপতি এবং সংবিধান (চতুর্থ সংশোধন) আইন, ১৯৭৫ (১৯৭৫ সনের ২নং আইন) এর ধারা ৩৪ এর দফা (খ) দ্বারা সাংবিধানিকভাবে জাতির পিতা হিসাবে স্বীকৃত; (২) "পরিবার-সদস্য" অর্থ জাতির পিতার জীবিত দুই কন্যা এবং তাঁহাদের সন্তানাদি।