জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ ( ২০০৯ সনের ৬৩ নং আইন ) [অক্টোবর ১৫, ২০০৯ জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন যেহেতু, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠাকল্পে আজীবন সংগ্রামের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করিয়াছেন; এবং যেহেতু জাতির পিতার আজীবনের লালিত স্বপ্ন এই দেশের গরীব-দুঃখী মেহনতী মানুষের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়িয়া তোলা…