৯। বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত কর্মকর্তা থাকিবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) অনুষদের ডিন; (ঙ) ইনস্টিটিউটের পরিচালক; (চ) কেন্দ্র এর-পরিচালক; (ছ) বিজনেস ইনকিউবেটর সেন্টার-এর পরিচালক; (জ) রেজিস্ট্রার; (ঝ) বিভাগীয় চেয়ারম্যান; (ঞ) গ্রন্থাগারিক; (ট) প্রভোস্ট; (ঠ) প্রক্টর; (ড) পরিচালক (শিক্ষার্থী কল্যাণ); (ঢ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); (ণ) পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ); (ত) পরিচালক (অর্থ ও হিসাব) (থ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; (দ) প্রধান চিকিৎসা কর্মকর্তা; এবং (ধ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা।