৩০। অর্থ কমিটি - (ক) বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয়ের তত্ত্বাবধান করিবে; (খ) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট বিবেচনা করিবে এবং এতদ্সম্পর্কে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান করিবে; (গ) বিশ্ববিদ্যালয়ের অর্থ ও তহবিল, সম্পদ ও হিসাব-নিকাশ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিন্ডিকেট পরামর্শ প্রদান করিবে; (ঘ) ধারা ৩৩ ও ধারা ৫১ অনুযায়ী আর্থিক প্রণোদনা ও অন্যান্য আর্থিক সুবিধাদি নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুপারিশমালাসহ প্রস্তাব পেশ করিবে; (ঙ) শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন এবং অবসরজনিত সকল পাওনা পরিশোধ করিবে; (চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশক্রমে শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীদের ঋণ এবং অগ্রিম…