২৯। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে র্অ কমিটি গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) রেজিস্ট্রার; (ঙ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ২ (দুই) জন সদস্য, যাহারা এই বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত রহিয়াছেন; (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন সিন্ডিকেট সদস্য, যিনি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন; (ছ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ১ (এক) জন প্রতিনিধি, যাহার পদমর্যাদা বিভাগীয় চেয়ারম্যানের নিম্নে নহে; (জ) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত ১ (এক) জন পরিকল্পনাবিদ বা অর্থ-বিশারদ; (ঝ) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ১ (এক) জন…