২৮। (১) বিশ্ববিদ্যালয়ের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার ও মঞ্জুরী কমিশন কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত বেতন, ফিস ইত্যাদি; (গ) প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) বৃত্তিদান তহবিল (এনডাউমেন্ট ফান্ড); (ঙ) বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি হইতে প্রাপ্ত ও পরিচালন উৎসারিত আয়; (চ) বিশ্ববিদ্যালয়ের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত আয় বা মুনাফা; (ছ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন বিদেশি সংস্থা, ব্যক্তি বা প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত অনুদান; (জ) স্থানীয় কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান, কোম্পানি বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (ঝ) বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত…