২৫। (১) বিশ্ববিদ্যালয় প্রয়োজনবোধে কোন বিষয়ে উচ্চতর শিক্ষা, গবেষণা ও উদ্যোক্তা তৈরির জন্য সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উহার অঙ্গীভূত এক বা একাধিক ইনস্টিটিউট, কেন্দ্র বা বিজনেস ইনকিউবেটর সেন্টার স্থাপন করিতে পারিবে। (২) প্রতিটি ইনস্টিটিউট, কেন্দ্র বা বিজনেস ইনকিউবেটর পরিচালনার জন্য ১ (এক) জন পরিচালকসহ পৃথক বোর্ড অব গভর্নরস্ থাকিবে যাহা সংবিধি দ্বার নির্ধারিত হইবে।