২২। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) অনুষদসমূহের ডিন; (ঘ) সকল বিভাগের বিভাগীয় চেয়ারম্যান; (ঙ) ইনস্টিটিউট, কেন্দ্র ও বিজনেস ইনকিউবেটরের পরিচালক; (চ) প্রক্টর; (ছ) পরিচালক (শিক্ষার্থী কল্যাণ); (জ) পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ); (ঝ) বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক ও সহযোগী অধ্যাপক; (ঞ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক; (ট) সভাপতি, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি); (ঠ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান কর্তৃক মনোনীত ১(এক) জন শিক্ষাবিদ; (ড) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত…