২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’অনুষদ’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (২) ’’অর্থ কমিটি’’ অর্থ এই আইনের ধারা ২৯ এ উল্লিখিত সদস্যগণের সমন্বয়ে গঠিত কমিটি; (৩) ’’ইনস্টিটিউট’’ অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা স্থাপিত কোন ইনস্টিটিউট; (৪) ’’একাডেমিক কাউন্সিল’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (৫) ’’কর্তৃপক্ষ’’ অর্থ এই আইনের ধারা ১৮ এ উল্লিখিত কোন কর্তৃপক্ষ; (৬) ’’কর্মকর্তা’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা; (৭) ’’কর্মচারী’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী; (৮) ’’কেন্দ্র’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র; (৯)…