১৯। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা: (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) সচিব, শিক্ষা মন্ত্রণালয়; (ঘ) সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়; (ঙ) সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ; (চ) সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; (ছ) সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; (জ) সিন্ডিকেট কর্তৃক পালাক্রমে মনোনীত ২ (দুই) জন ডিন; (ঝ) ট্রেজারার; (ঞ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত পূর্ণকালীন সদস্য পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ট) সরকার কর্তৃক মনোনীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান বা প্রকৌশল…