১৮। বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্তৃপক্ষ থাকিবে, যথা :- (ক) সিন্ডিকেট; (খ) একাডেমিক কাউন্সিল; (গ) অনুষদ; (ঘ) ইনস্টিটিউট; (ঙ) কেন্দ্র; (চ) বিজনেস ইনকিউবেটর সেন্টার; (ছ) বিভাগীয় একাডেমিক কমিটি; (জ) অর্থ কমিটি; (ঝ) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি; (ঞ) বাছাই কমিটি; (ট) শৃঙ্খলা কমিটি; (ঠ) উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি; এবং (ড) সংবিধি মোতাবেক গঠিত অন্যান্য কর্তৃপক্ষ।