৪। আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, ইটভাটা যে জেলায় অবস্থিত সেই জেলার জেলা প্রশাসকের নিকট হইতে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে, কোন ব্যক্তি ইটভাটায় ইট প্রস্তুত করিতে পারিবেন না: তবে শর্ত থাকে যে, কংক্রিট কম্প্রেসড্ ব্লক ইট প্রস্তুত করিবার ক্ষেত্রে এইরূপ লাইসেন্সের প্রয়োজন হইবে না। ব্যাখ্যাঃ এই ধারায়, “কংক্রিট কম্প্রেসড্ ব্লক ইট” অর্থ কংক্রিট, বালি ও সিমেন্ট দ্বারা তৈরী কোন ইট।