২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,— (ক) “অনুসন্ধান কমিটি” অর্থ ধারা ১২ এর অধীন গঠিত কোন কমিটি; (খ) “অপরাধ” অর্থ এই আইনের অধীন শাস্তিযোগ্য কোন অপরাধ; (গ) “অনুসন্ধান” অর্থে পরিবেশ আদালত আইন বা ফৌজদারি কার্যবিধির অধীন পরিচালিত অপরাধের অনুসন্ধান বা তদন্ত উহার অন্তর্ভুক্ত হইবে না; (ঘ) “আধুনিক প্রযুক্তির ইটভাটা” অর্থ এমন কোন ইটভাটা যাহা জ্বালানি সাশ্রয়ী, উন্নত প্রযুক্তি সম্পন্ন, যেমনঃ হাইব্রিড হফম্যান কিল্ন্ (Hybrid Hoffman Kiln), জিগজ্যাগ কিল্ন্ (Zigzag Kiln), ভারটিক্যাল স্যাফ্ট ব্রিক কিল্ন্ (Vertical Shaft Brick Kiln), টানেল কিল্ন্ (Tunnel Kiln), বা অনুরূপ কোন ভাটা;…