১১। (১) যদি কোন ব্যক্তি লাইসেন্সের কোন শর্ত লঙ্ঘন করেন বা এই আইনের অধীন শাস্তিযোগ্য কোন অপরাধ সংঘটন করেন, তাহা হইলে জেলা প্রশাসক, নির্ধারিত পদ্ধতি ও শর্তে, উক্ত ব্যক্তির লাইসেন্সের কার্যকারিতা অনধিক ৯০ (নব্বই) দিনের জন্য স্থগিত করিয়া আদেশ প্রদান করিতে পারিবেনঃ তবে শর্ত থাকে যে, এই ধারার অধীন কোন লাইসেন্সের কার্যকারিতা স্থগিত করিবার পূর্বে লাইসেন্সিকে নির্ধারিত পদ্ধতিতে, শুনানির সুযোগ প্রদান করিতে হইবে। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন ইটভাটা বা তৎসংলগ্ন এলাকায় ইটভাটার কারণে পরিবেশগত কোন মারাত্মক বিপর্যয় সৃষ্টি হইলে, জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে লাইসেন্সের কার্যকারিতা স্থগিত করিয়া…