৯। বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মকর্তা থাকিবেন, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) ডীন; (ঙ) রেজিস্ট্রার; (চ) পরীক্ষা নিয়ন্ত্রক; (ছ) মাদ্রাসা পরিদর্শক; (জ) গ্রন্থাগারিক; (ঝ) অর্থ ও হিসাব পরিচালক; (ঞ) পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক; এবং (ট) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্য যে কোন কর্মকর্তা।