৭। (১) বিশ্ববিদ্যালয় এফিলিয়েটিং বিশ্ববিদ্যালয় হিসেবে দায়িত্ব পালন করিবে। (২) বিশ্ববিদ্যালয়ে সরাসরি কোন শিক্ষার্থী ভর্তি হইবে না বা পাঠদান কার্যক্রমও পরিচালিত হইবে না। (৩) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী এবং সার্টিফিকেট প্রদান সংক্রান্ত সকল স্বীকৃত একাডেমিক প্রোগ্রাম মাদ্রাসা বা কেন্দ্র দ্বারা এককভাবে বা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অথবা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অথবা এতদুদ্দেশ্যে একাডেমিক কাউন্সিল কর্তৃক অনুমোদিত অন্য কোন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিত হইবে। (৪) শিক্ষাক্রম ও পাঠ্যসূচী সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত হইবে এবং বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত পদ্ধতিতে মাদ্রাসা শিক্ষকগণ কর্তৃক…