৫। এই আইন এবং অর্ডারের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথাঃ— (ক) ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) পর্যায়ের মাদ্রাসার অধিভুক্তি, স্বীকৃতি, পাঠদানের বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম এর অনুমোদনদান ও অনুমোদন বাতিল করা; (খ) মাদ্রাসা শিক্ষার জন্য আধুনিক ও যুগোপযোগী পাঠক্রম নির্ধারণ করা; (গ) জাতীয় শিক্ষানীতির অনুসরণে মাদ্রাসা শিক্ষায় জ্ঞানের বিকাশ, বিস্তার ও অগ্রগতির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ক্ষেত্রে মাদ্রাসাসমূহে শিক্ষাদান ও গবেষণার ব্যবস্থা করা; (ঘ) মাদ্রাসা শিক্ষকগণের বুনিয়াদি, চাকুরীকালীন এবং বিষয়ভিত্তিক প্রাগ্রসর জ্ঞানের প্রশিক্ষণ দান করা; (ঙ) অনুমোদিত…