৪৮। (১) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিম্নবর্ণিত উদ্দেশ্যে এই আইন, সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধির সহিত সংগতিপূর্ণ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে, যথাঃ- (ক) সভার কার্যবিধি প্রণয়ন এবং কোরাম গঠনের জন্য প্রয়োজনীয় সদস্য সংখ্যা নির্ধারণ; (খ) এই আইন, সংবিধি বা বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক প্রবিধান দ্বারা নির্ধারণযোগ্য সকল বিষয় সম্পর্কে বিধান; এবং (গ) কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের সহিত সংশ্লিষ্ট, অথচ এই আইন, সংবিধি বা বিশ্ববিদ্যালয় বিধিতে বিধৃত নয় এইরূপ সমুদয় বিষয়। (২) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উহার সভার তারিখ এবং আলোচ্য বিষয় সম্পর্কে কার্যবিবরণী রেকর্ড করিবার জন্য প্রবিধান প্রণয়ন করিবে। (৩) সিন্ডিকেট এই ধারার অধীন…