৪৭। একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট চ্যান্সেলরের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয় বিধি প্রণয়ন করিবেঃ তবে শর্ত থাকে যে, একাডেমিক কাউন্সিল কর্তৃক প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় বিধির কোন খসড়ার সহিত সিন্ডিকেট একমত হইতে না পারিলে খসড়াটি সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের যৌথ সভায় পেশ করিতে হইবে এবং যৌথ সভার সিদ্ধান্ত চ্যান্সেলরের অনুমোদনের জন্য পেশ করা হইবে।