৪৬। এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথাঃ— (ক) মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি এবং তাহাদের নিবন্ধন; (খ) মাদ্রাসার ডিগ্রী, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সের পাঠক্রম ও পাঠ্যসূচী প্রণয়ন; (গ) মাদ্রাসার ডিগ্রী, সার্টিফিকেট ও ডিপ্লোমা পরীক্ষায় অংশগ্রহণ এবং ডিগ্রী, সার্টিফিকেট ও ডিপ্লোমা পাওয়ার যোগ্যতার শর্তাবলী নির্ধারণ; (ঘ) মাদ্রাসার বিভিন্ন পাঠক্রমে অধ্যয়ন, পরীক্ষায় অংশগ্রহণ এবং বিভিন্ন কোর্সের জন্য প্রদেত্ত ফিস্ নির্ধারণ; (ঙ) বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমূহের গঠন ও উহাদের ক্ষমতা ও দায়িত্ব; (চ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন…